Fact Check
ক্যান্সারের টিকা বলে ভারতের স্কুলে মুসলিম ছাত্রীদের দেওয়া হচ্ছে বন্ধ্যাত্বের ইঞ্জেকশন! কী জানা গেল তদন্তে?
Claim
ব্লাড ক্যান্সারের টিকা বলে ভারতের স্কুলে মুসলমান মেয়েদের দেওয়া হচ্ছে বন্ধ্যাত্বের ইঞ্জেকশন।

Fact
ভিডিয়োটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ২০২৪ সালের ৯ মে, ‘Baaghi’ নামের একটি ইউটিউব চ্যানেলে, একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। সেই ভিডিয়োতে দেওয়া শিরোনাম থেকে জানা যায় যে, ভিডিয়োটি ডডিয়াল নামের কোনও এলাকার স্কুলে, পুলিশের টিয়ার গ্যাস ছোঁড়ার।
এই সূত্র ধরে সার্চ করলে দেখা যায়, Basharat Raja নামে, এক পাকিস্তানি সাংবাদিকের এক্স হ্যান্ডেলে, একই দিনে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। ওই পোস্ট থেকে জানা যায় যে, পাক অধিকৃত কাশ্মীরের ডডিয়ালে পুলিশ স্কুলে টিয়ার গ্যাস ছুঁড়েছিল। সেই সময় স্কুলে ছাত্রীরা পরীক্ষা দিচ্ছিল। টিয়ার গ্যাসের ফলে বহু ছাত্রী জ্ঞান হারিয়েছিল।
১৭ সেপ্টেম্বর, ২০২৫, পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, ভিডিয়ো সম্প্রতি পাকিস্তানেও ভাইরাল হয়েছিল এবং দাবি করা হয়েছিল যে, টিকা নেওয়ার পর স্কুল ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। তবে সেই প্রতিবেদনেও স্পষ্ট বলা হয়েছে যে, ভি়ডিয়োটি পাক অধিকৃত কাশ্মীরের ডডিয়ালে পুলিশের কাঁদানে গ্যাস ছোঁড়ার পর, ছাত্রীদের অসুস্থ হয়ে যাওয়ার।
২০২৪ সালের ১০ মে ‘দ্য় ডন’-এ প্রকাশিত আরও একটি প্রতিবেদন থেকে জানা যায়, মাত্রাতিরিক্ত বিদ্যুৎবিল এবং করের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন, পাক অধিকৃত কাশ্মীরের ডডিয়ালে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুঁড়েছিল। যার কয়েকটি একটি স্কুলে পড়ে গিয়েছিল। ফলে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল।
সুতরাং এখান তেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োর সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। ভিডিয়োটি পাকিস্তানের।
Sources
X post by Baaghi
Report by Dawn